দেশে আইএসের অস্তিত্ব নেই: আইজিপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৩
 
বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি অফিস চত্বরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
 

জঙ্গি প্রতিরোধে জনসচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সোমবার বগুড়ায় পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইতোপূর্বে চট্টগ্রামেও জঙ্গিদের গ্রেফতার করা হয়। তদন্তে প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।