নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শামিম আল রাজি মু. সিহানুর রহমানসহ সাত কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দেয়ালে দেয়ালে পোস্টার, স্টিকার সাটিয়ে পৌরসভা নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা ও প্রত্যেক কাউন্সিলর প্রার্থীকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
