গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাইফুল ইসলাম হত্যা মামলার বাদীপক্ষের লোকজনের মারপিটে আহত মারমুর শাহ্ (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে। এরা হলেন, তালুক সর্বানন্দ গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), রাশেদুল ইসলাম (২৮) ও টুলু মিয়া (২২) ও সাইদার রহমান (৫০)।
জানা গেছে, মারমুর শাহ্ উপজেলার সর্বানন্দ গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে এবং সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রোস্তম আলীর ভাগ্নে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, এ ঘটনায় ১৬ জনকে এজাহারভুক্ত ও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
