পশ্চিশমবঙ্গের রাজধানী কলকাতায় সল্টলেকের একটি বাড়িতে সোমবার বিকেলে পর্ন সিনেমার শুটিং চলছিল। এ সময় সিনেমার পাচঁজন অভিনেতা এবং সাতজন অভিনেত্রীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে সল্টলেক পুলিশ।
সোমবার দুপুরে ওই বাড়ির সামনে অপরিচিত বেশ কিছু তরুণ-তরুণীকে চলাফেরা করতে দেখে স্থানীয়রা। তাদের চলাফেরা সন্দেহপ্রবণ হওয়ায় স্থানীয়রা বিধাননগর উত্তর থানায় খবর দেয়। পুলিশ এসে শুটিং বন্ধ করে দিয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে। সেইসঙ্গে দুটি ক্যামেরাও জব্দ করে।
সল্টলেকের পুলিশ কর্মকর্তা দেবাশীষ ধর বলেন, 'যে সময় পুলিশ সদস্যরা ওই বাড়িতে পৌছান, তখন বাথরুমে একটি নগ্ন মেয়ের দৃশ্যধারণের শুটিং চলছিল। অপর একটি ঘরে একটি ছেলেকে নগ্ন অবস্থায় বসে থাকতেও দেখা যায়। এ ছাড়া বাকি অভিনেতা-অভিনেত্রীরা অসংলগ্ন অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।'
