জয়পুরহাটে শিশু অপহরণ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১১:৩৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রাম থেকে  আড়াই বছরের শিশু কন্যা রাধা রানীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরে অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাধারানী রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্রের মেয়ে। 
 
জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর বাজারের ব্যবসায়ী শ্রী পরেশ চন্দ্র সরকারের একমাত্র মেয়ে রানী বাজার সংলগ্ন বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে অপহরণকারীরা তাকে অপহরণ করে।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা সন্ধ্যায় জানতে পারি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আমরা শিশুটিকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।