আগামী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৭
টাঙ্গাইল, নেত্রকোনা, শ্রীমঙ্গল, বদলগাছী ও তাড়াশ অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 
 
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।