ইয়েমেনের মধ্যাঞ্চলে মার্কিন চালকবিহীন বিমান হামলায় আল-কায়েদার সন্দেহভাজন ৪ সদস্য নিহত হয়েছে।
ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বুধবার জানান, বাইদা ও শাবওয়া প্রদেশের সীমান্তের কাছে মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহভাজন আল-কায়েদার সদস্যদের গাড়ি লক্ষ্য করে এ ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে একমাত্র যুক্তরাষ্ট্রই সশস্ত্র ড্রোন হামলা চালায়।
দেশটিতে সরকারপন্থী বাহিনী ও শিয়া হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলাকালে জঙ্গিদের ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী নিয়ন্ত্রণ করছে শিয়া হুতি বিদ্রোহীরা।
আল-কায়দার সবচেয়ে বিপজ্জনক সহযোগীরা ইয়েমেনে রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। বাসস
