দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার শপথ নিলেন জামালপুরের ৩ মেয়র প্রার্থী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৪

 

দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার শপথ নিলেন জামালপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী তিন মেয়র প্রার্থী।

বুধবার বিকালে জামালপুর শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত প্রার্থী পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই শপথ নেন ৩ মেয়র প্রার্থী।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সনাক জামালপুরের সভাপতি এ এ কে মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন,এবং জাতীয় পার্টি (জাপার) খন্দকার হাফিজুর রহমান বাদশা।

এ ছাড়া সনাক সদস্য শামীম আরা, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুর রহমান নোমান বক্তব্য রাখেন।