সাভারে পলাতক যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১১:৩৮
সাভারে যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড ভরসা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানায়, তার নামে বিগত বিএনপি জামায়াতের হরতাল অবরোধকালে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন। কয়েকটি মামলায় ডালিমের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নাশকতার কয়েকটি মামলায় যুবদল সভাপতি ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।'