অস্ত্র নিয়ে রাজধানী ঢাকা যাওয়ার পথে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কালিদাস খালি চরাঞ্চল থেকে আটক করে পুলিশ।
সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পদ্মার চারাঞ্চল থেকে ছাইয়ের বস্তার মধ্যে দুই রাউন্ড গুলিসহ একটি 'ওয়ান সুটারগান' নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি-চর গ্রামের আব্দুল লতিব মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০)। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার ওসি আলী মাহামুদ সংগীয় ফোর্সসহ তাকে আটক করেন।
ওসি আলী মাহামদু জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যোগে ওই ব্যবসায়ী উপজেলা সদরে আসছিলেন। পথে একটি বরই বাগানের পাশে তাকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে মিজানুর রহমান পুলিশের কাছে দাবি করেছেন, ঢাকা সাভার এলাকার অস্ত্র ব্যবসায়ী মজনু (৫০) তাকে চরাঞ্চল থেকে ভাড়া করেছিলেন অস্ত্রসহ ওই বস্তাটি বাঘার বাসটার্মিনালে পৌঁছে দেয়ার জন্য।
