কুড়িগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:৪৯
কুড়িগ্রামে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে কেক কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো: নূরল আমিন। 
 
পরে ইত্তেফাক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপনের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধান অতিথি বলেন, 'পাঠক নন্দিত ইত্তেফাক ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সমাজ নির্মাণে অগ্রণী ও নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।'
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সনাক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানা লাল বকসি, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইত্তেফাকের ফুলবাড়ী সংবাদদাতা আব্দুল বারী আকন্দ, উলিপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম সরদার, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেনসহ জেলার সব ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুধিরা, পত্রিকার এজেন্টরা।