ইত্তেফাকের ৬৩তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। আলোচনা সভায় ইত্তেফাকের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার উপ-সচিব মো. ইউসুফ আলী।
IMG0
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণবার্সন কর্মকর্তা অরবিন্দু কিশোর চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, জেলা সাহিত্য সংসদের সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জাকির হোসেন ভূঁঞা আজাদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ, রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ।
সভার শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তাঁর পরিবারবর্গকে এবং ইত্তেফাকের নির্মাণ শৈলীতে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন প্রয়াত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সভায় বাংলা ও বাঙ্গালীর ৬৩ বছরের ইতিহাসের স্বারথী ও বাঙ্গালীর সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রার শুভ-কামনা জানান উপস্থিত সকলে।
