মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত সারারাত ও বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশ সুপার হামিদুল আলমের পরিচালনায় পুলিশের একাধিক দল নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ২১ জনকে গ্রেফতার করেছে।
