মানিকগঞ্জে ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৫:০০
মানিকগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
 
এরপর ইত্তেফাক ও তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রতিনিধি এ কে আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। 
 
তিনি বলেন, দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা, তেমনি কলম সৈনিক হিসেবে মানিক মিয়া ভূমিকাও কম নয়। দৈনিক ইত্তেফাকের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে অবস্থান করে দিয়েছে। 
 
এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাজাহান কবির, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. শাজাহান শেখ, ঘিওর সংবাদদাতা মো. শফি আলম দৌলতপুর সংবাদদাতা মো. সালমান খান, জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল প্রমুখ। 
 
মানিকগঞ্জ-৩ আসনের এমপি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের এমপি এ এম নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, বিএনপির সভাপতি আফরোজা খান রিতা মানিকগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ঘিওর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হকসহ শিক্ষক, চিকিৎসক, রাজনৈতিক সব পেশার লোকজন ৬৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাক পত্রিকার মানিকগঞ্জসহ সব কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান।