জামালপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার এগিয়ে চলার ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার জামালপুর জেলা ইত্তেফাক প্রতিনিধি এসএম আব্দুল হালিম দুলালের নেতৃত্বে সকালে পত্রিকার পাঠক, সুধী, সাংবাদিক দৈনিক ইত্তেফাক হকার্স-এজেন্টদের নিয়ে পৌর শহরে এক র্যালী বের করে। পরে সকাল সাড়ে ১০টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার ও কেক কাটার আয়োজন করে।
ইত্তেফাক জামালপুর জেলা প্রতিনিধি এসএম আব্দুল হালিম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর সভায় বিনা প্রতিদ্বন্দিতায় নব নির্বাচিত পৌর মেয়র মীর্জা গোলাম কিবরিয়া কবীর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ছানা।
স্বাধীন বাংলার কালের সাক্ষী, মহান মুক্তিযোদ্ধের মুখোপত্র দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সাংবাদিকতার পথিককৃত, খোরধার লিখুনী প্রয়াত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি স্মৃতিচারণ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য এশিয়া টিভির জামালপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সম্পাদক সাজ্জাদ আনসারী, সমকাল ও ২৪ টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, আরটিভির জেলা প্রতিনিধি সুজিত রায়, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, উর্মি বাংলা প্রতিদিন সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ছানাউল্ল্যাহ প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা দিনটি মনে রাখতে ১০পাউন্ডের ১টি কেক কেটে ইত্তেফাকের এগিয়ে চলার ৬৩তম বর্ষপুর্তি পালন করেন। এসময় পত্রিকার পাঠক, সূধী কবি, সাহিত্যিক, সাংবাদিকরা পত্রিকার হকার্স-এজেন্টরা উপস্থিত ছিলেন।
