হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, বাংলাদেশ ল রিপোর্টারস এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সালেহউদ্দিন।
বক্তব্য রাখেন দৈনিক স্বদেশবার্তার সম্পাদক ইসমাইল হোসেন, কবি তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, বিটিভির প্রতিনিধি আলমগীর খান, হবিগঞ্জস্থ প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মাহমুদ মঞ্জুরুল হক প্রমুখ।
অ্যাডভোকেট রুহুল হাসান শরীফের পরিচালনায় ওই অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান শাহীন। পরে প্রধান অতিথি সাংসদ মো. আবু জাহির কেক কাটেন। অনুষ্ঠানে সাংবাদিক আইনজীবী ব্যাবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
