নড়াইলে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৬
নড়াইলে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নড়াইল প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। আরও মধ্যে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের নড়াইল প্রতিনিধি মো. তারিকুজ্জামান, লোহাগড়া প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ। 
 
বক্তারা ইত্তেফাকের গৌরবোজ্জ্বল পথচলার স্মৃতিচারণ করেন। এসময় নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।