কালাইয়ে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৩
কালাইয়ে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জয়পুরহাটের কালাই প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
 
প্রেসক্লাব কালাইয়ের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে বেলা ১২ টায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন কেক কেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
 
এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা, প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খয়ের গোলাম মওলা, সাংবাদিক আতাউর রহমান (যায়যায়দিন), গোলাম রব্বানী (জয়পুরবার্তা), কালাই উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ফকির প্রমুখ। 
 
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর ।