ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে এবার বিধি ভঙ্গের বিষয় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার আফরোজা আকতারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণ বিধি না জানার। সেই সঙ্গে অভিযোগ উঠেছে পা দিয়ে মাড়িয়ে নৌকা ভাঙ্গারও।
বুধবার বিকাল ৫ টার দিকে সহকারী কমিশনার ভূমি আফরোজা আকতার পৌর সদরের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রতীকের দৈর্ঘ্য প্রস্থ্যের জ্ঞান না নিয়ে তিনি লাহিড়ী পাড়া ও পশু হাসপাতাল মোড়সহ কয়েকটি স্থান থেকে টানোনো নৌকা প্রতীক নামিয়ে পা দিয়ে মুড়িয়ে ভেঙ্গে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতারা উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার বনানী বিশ্বাসকে বিষয়টি জানানোর পর ভ্রাম্যমান বন্ধ করা হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর জব্বার জানান, নির্বাচনী আচরণ বিধির ৮ ধারার ৪ উপধারায় বলা আছে প্রতীকের আকার হবে ৩ সে. মি যা ৯ মিটার লম্বা। আমাদের নৌকা প্রতীক নির্বাচনী আচরণ বিধি মেনে তৈরি করার পর ৪/৫ টি টানানো নৌকা
নামিয়ে পা দিয়ে মুড়িয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। আমরা এ তীব্র প্রতিবাদ করার পর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম বন্ধ হয়েছে। কিন্তু প্রতীক ভাঙ্গার ঘটনায় কোন সুরাহা না হওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্রক্ষোভ বিরাজ করছে।
প্রতীক নামানোর বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার বনানী বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমান আদালত বন্ধ করা হয়েছে। প্রতীক ভাঙ্গার বিষয়টি তার জানা নেই।
