ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাবে মিলনমেলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৬:৪২

 

দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে যশোর প্রেসক্লাব সাংবাদিক ও সুধিজনের মিলনমেলায় পরিনত হয়।

অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার ও জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদদৌলা, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক তৌহিদুর রহমান, কবি ফখরে আলম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সেতারা খাতুন, স্বাচিপের জেলা সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ডিএম শাহিদুজ্জামান।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবির সাবেক কেন্দ্রীয় সভাপতি এমআর খায়রুল উমাম, বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, জেইউজের সাবেক সভাপতি মামুন রহমান ও রিমন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সম্পাদক সুকুমার দাস ও বর্তমান সম্পাদক সানোয়ার আলম খান দুলু, মহিলা পরিষদের জেলা সভাপতি সুরাইয়া শরীফ ও সম্পাদক তন্দ্রা ভট্রাচার্য্য, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি শ্রাবণী সুর, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, সাংস্কৃতিক সংগঠন সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস, চাঁদের হাটের যুগ্ম সম্পাদক এসএস আরিফ, ইত্তেফাকের কেশবপুর উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও ঝিকরগাছা প্রতিনিধি মো. একরামউল্লাহ স্বপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।