মৌলভীবাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২২:৫০

 

‘সময়ের সাথে অবিরল অবিচল’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে ইত্তেফাকে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬৩ বছরের পদার্পণ উপলক্ষে স্থানীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার পাঠক সমাবেশ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রেসক্লাবে সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সম্পাদক এসএম উমেদ আলী। বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সৈয়দ রুহল আমীন, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, ইত্তেফাক শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ নেছার আহমদ, ইত্তেফাক কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, ইত্তেফাক বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাশ, মেধাবী ছাত্র সুমা আক্তার ও শিক্ষক মাধুরী মজুমদার, মো. আরিফুর রহমান, সুরেশ কুমার ঘোস, সালেহ আহমদ, আল আমীন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নজমূল হক, জাপা নেতা মাহমুদুর রহমান প্রমুখ।