‘ইত্তেফাক মানেই বাংলাদেশের ইতিহাস’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৭:১৫
‘ইত্তেফাক মানেই একটি ইতিহাস। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখা যাবে না। স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণেই পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। জীবনে কিছু না করে তিনি ইত্তেফাককে দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে গড়ে তুলেছেন।
 
বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৬২ বছর পূর্তি ও ৬৩ বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লা টাউনহল মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্নারে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’
 
দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মো. সফিকুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, মহানগর ঐক্য সংহতির সদস্য সচিব মো. আবুল বাসার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, সাংবাদিক শাহীন মীর্জা, ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান, নাঙ্গলকোট সংবাদদাতা মুজিবুর রহমান মোল্লা, মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন, চান্দিনা সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, সদর দক্ষিণ সংবাদদাতা মিজানুর রহমান, মুরাদনগর সংবাদদাতা মোশারফ হোসেন মনির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. শফিউল্লাহ প্রমুখ।IMG0
দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মানবাধিকার কমিশন কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পিটার, বাংলাদেশ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, আলোকিত বাংলাদেশের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লা কণ্ঠের সম্পাদক মো. কামাল উদ্দিন, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার নজরুল ইসলাম দুলাল, মো. আবুল খায়ের, যায়যায়দিনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল ভূঁইয়া, সংবাদের কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক পূর্বাশা’র ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি এম.এইচ মনির, কুমিল্লা কণ্ঠের সহকারি সম্পাদক কাজী মীর আহমেদ মীরু, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, সমকালের ফটো সাংবাদিক এনকে রিপন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ, জিএম ফারুক, আমিনুল হক মুন্না, আনিছুর রহমান চৌধুরী সেতুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে নগরীতে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়।