খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সকালে খাগড়ছড়ি প্রেস ক্লাবে সময় টেলিভিশন ও জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ূয়ার সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পুলিশ সুপার মজিদ আলী, উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবু দাউদ, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন।এছাড়া মহালছড়ি সংবাদদাতা মিল্টন চাকমা, মানিকছড়ি সংবাদদাতা মিন্টু মারমা, দীঘিনালা সংবাদদাতা তমাল তরুন দাশ উপস্থিত ছিলেন।
