ঝালকাঠিতে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ঝালকাঠি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, পৌরসভার মেয়র আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, বিটিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও যমুনা টিভি প্রতিনিধি দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শফিকুল ইসলাম, দুলাল দাস, আতিকুল ইসলাম বাবলু, সাংবাদিক ওমর ফারুক, এমদাদুল হক স্বপন, মো. বরকত হোসেন মৃধা, তরুন সরকার, জহিরুল ইসলাম জলিল, শাহজাদা মহসিন পরাগ, আব্দুল মন্নান তাওহিদ, মো. রাজু খান, সৌরভ জ্যোতি, সমকাল সুহৃদ সমাবেশ ঝালকাঠির সভাপতি আলী ইমাম খান অনু, ঝালকাঠি জেলা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আরাফ নিউজ এজন্সির প্রতিনিধি মো. আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাক জেলা প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকত।
