পৌর নির্বাচন ব্যালট বাক্সের মতোই স্বচ্ছ হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নানা মন্তব্যের প্রেক্ষিতে তিনি বৃহস্পতিবার নওগাঁয় সাংবাদিকদের এ কথা বলেন।
নওগাঁর মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমি বলতে পারি, নির্বাচন হবে সুষ্ঠু, বালেট বাক্স যেমন স্বচ্ছ, নির্বাচনও ঠিক তেমনই হবে।’
প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার করার নির্দেশ দিয়ে জাবেদ আলী বলেন, ‘আপনারা ভোটারদের মন জয় করেন।’
