পাবনায় বিএনপির ৫ নেতা সাময়িক বহিষ্কার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৯:০৪

 

পৌর নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে পাবনার ঈশ্বরদী ও চাটমোহর পৌর বিএনপির ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সহ-সভাপতি রিয়াজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল করিম খান আরোজ ও যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা।