মাগুরায় উৎসব মুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পবার বিকেল ৩টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরার প্রবীন শিক্ষাবিদ এজি একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেফাকের শ্রীপুর উপজেলা সংবাদদাতা আশরাফ হোসেন পল্টু , মাগুরা জেলার ইতিহাস লেখক ডা. কাজী তাসুকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
