দৈনিক ইত্তেফাকের ৬৩ বছর পূর্তিতে নানা আয়োজনে বরিশাল প্রেসক্লাবে দিনটি উদযাপন করা হয়। বেলা ১২ টায় প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে সিটি মেয়র আহসান হাবিব কামাল কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, জাতীয় যুব সংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন সুলতান, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার, শাহীন হাফিজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী ও পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের পুরানো ঐতিহ্য ও স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘পাঠক প্রিয়তা নিয়ে ইত্তেফাক যেন আমাদের মাঝে এ ভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।’
