বগুড়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২২:৫৩

 

শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু  এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বাসস প্রতিনিধি এইচএম আখতারুজ্জামান ও স্থানীয় দৈনিক কালের খবরের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিককে সম্মাননা জানানো হয়।

বগুড়া ব্যুরো অফিস প্রধান জি এম সজলের সঞ্চলনায় এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্রাচার্য শংকর, বিসিকের সাবেক পরিচালক বিশিষ্ট কবি মাকিদ হায়দার, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল অামিন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দীকী, বিএফইউজের নির্বাহী সদস্য আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে.এম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) সাধারণ সম্পাদক এম আর সাইন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।

এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুধী সমাবেশে জন্মদিনের কেক কাটা হয়।