নাটোরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৮
নাটোরে দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাফের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
বৃহস্পতিবার শহরের বাইপাস মোড়ের গ্রীণফুড গার্ডেন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, ‘ইত্তেফাক দেশের পুরাতন পত্রিকা সমূহের মধ্যে শীর্ষ স্থানীয়। এদেশের ইতিহাসের ক্রমবিবর্তনে এ পত্রিকার রয়েছে বলিষ্ঠ আবদান। স্বাধিকার থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাকের যেমন অবদান রয়েছে, তেমনি সচেতন পাঠক তৈরিসহ কুসংস্কার মুক্ত সমাজ গঠনেও দৈনিক ইত্তেফাক আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে।’
 
তিনি আরো বলেন, প্রথিত যশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক দীর্ঘদিন তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করে চলেছে। এই ৬৩তম বর্ষপূর্তিই প্রমাণ করে তাদের পাঠক প্রিয়তার কথা। ইত্তেফাক তার দীর্ঘদিনের এই যাত্রাপথে সমাজ তথা দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে। আগামীতে আরো সুন্দরভাবে ইত্তেফাক এর প্রকাশনা এগিয়ে যাবে এমনটাই সবাই কামনা করে।
 
অনুষ্ঠানে নাটোর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দিঘাপতিয়া এমকে কলেজেল উপাধাক্ষ্য আহমেদুল হক চৌধুরী স্বপন ও নাটোর সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুল হক নবী। ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম, জাহীদুল হুদা ফরহাদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক মো. সাজেদুর রহমান, বাসসের নাটোর প্রতিনিধি ফারাজী আহমেদ রফিক বাবন, সমাজকর্মী সাজিদ হোসেন ঝর্ণা ও বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. অহিদুল হক, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আব্দুল মান্নান এবং গুরুদাসপুর সংবাদদাতা রাসেদুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে নাটোরের বিভিন্ন উপজেলার ইত্তেফাক সংবাদদাতারাও উপস্থিত ছিলেন।