দুই এমপিকে সতর্ক করল ইসি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৪:২৬
 
 
পৌর নির্বাচনে আচরণবিধি অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যার পর দুইজন সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কমিশন। এরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির ও সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান স্বপন।
 
ইসি সূত্রে জানা গেছে, এই দুইজনের নামে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে।
 

এদিকে, বরাবরের মতো আচরণবিধি লংঘনকারী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেটদের চিঠি দেয়া হচ্ছে। যদিও অনানুষ্ঠানিকভাবে বিধিভঙ্গকারী মন্ত্রী-এমপিদের একটি তালিকা প্রধানমন্ত্রী দফতরে পাঠিয়েছে ইসি সচিবালয়ের সংশ্লিষ্টরা।