নিজ বাসা থেকে ‘র্যাব পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়ার ১৪ দিন পর উদ্ধার হওয়া রুয়েট শিক্ষার্থী সাইফুজ্জামান সোহাগ গতকাল বৃহস্পতিবার রাজশাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দি শেষে বিচারক মো. জাহিদুল ইসলাম সোহাগকে নিজ জিম্মায় মুক্তি দেন। অন্যদিকে সোহাগকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ ও রাজশাহী থেকে গ্রেফতারকৃত রুয়েটের দুই শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন (২৮) ও রুয়েটের সিভিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসফাক ইয়াসিফ ইপুকে (২১) তিন দিনের রিমান্ড শেষে গতকাল রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
