নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহীর কাঁটাখালি পৌরসভার তিন জন মেয়র প্রার্থীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর তাদের অর্থদণ্ড করেন।
এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্বাস আলী, বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী মাসুদ রানা ও ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের মেয়র প্রার্থী মাহবুবুর রহমান ডলার। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
