সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১১ কর্মীসহ গ্রেফতার ২৮

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১২:৩৭
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত-বিএনপির ১১ কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১০ জন, বিএনপির একজন ও নিয়মিত মামলার ১৭ জন আসামি রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানান, রাত-ভোর পুলিশ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় নয়জন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, ও দেবহাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।