সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে অগ্নিকাণ্ডে ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস, ১৪টি বাড়ি ও দোকান-পাট ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
বেলকুচি ফায়ার সার্ভিসের ইনচার্জ এবং বাজারের দোকানি ও স্থানীয়রা জানান, সকালে বেতিল বাজারের খড়ি পট্টির খড়ের গাদা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোকানপাট, বাড়িঘর ও ধইঞ্চা এবং অন্যান্য লাকড়ির স্তুপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলকুচি ও সিরাজগঞ্জ থেকে আসা ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের ৪টি দোকান এবং পাশের ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া সদিয়াচাঁদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাজারের ব্যবসায়ী ডাঃ শাহাদত হোসেন জানিয়েছেন, আগুনে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
