নেত্রকোনার দূর্গাপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জামাল উদ্দিনের বড় ভাই জুলহাস উদ্দিনসহ বিএনপির তিন নেতাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মনোনীত প্রার্থী হাজী জামাল উদ্দিন জানান, দূর্গাপুর পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা যখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে, ঠিক তখন কোনো মামলা না থাকা সত্বেও পুলিশ আমার ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, বিএনপি নেতা শাহ্ আলম ও যুবদল নেতা আল আমিনকে অন্যায় ভাবে আটক করে বিএনপির নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতংক ছড়ানোর চেষ্টা করছে।
দূর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।
