শিবগঞ্জে বাংলাদেশি জাল টাকাসহ আটক ১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৫১
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ হাজার জাল টাকাসহ  শফিউল্লাহকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
 
আটককৃত শফিউল্লাহ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন গোপারপুর গ্রামের মনসুরের ছেলে।
 
থানা সূত্রে জানা গেছে, দুপুরে গোপালপুর গ্রামে মনসুরের বাড়িতেঅভিযান চালিয়ে ৭৫ হাজার জাল টাকাসহ শফিউল্লাহকে আটক করা হয়।
 
শিবগঞ্জ থানার এস আই নুরে আলম সিদ্দীকী জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।