রাজধানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৭:০৬
 
রাজধানীর হাইকোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বাসের অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এরা হলেন- নাছিমা রহমান (৪০) এবং তার দুই সন্তান মিথিলা (২২) ও মিশাল (১৯)।
 
আহত বাকিরা হলেন- মুন্নি বেগম (৩৫), সিমি (৮), হাবিব (৩০), কাইয়ুম (২০), কালাম (২০), জোত্স্না (৪০), ফজিলা (৬০) ও কুলুসম (২০)।  
 

বাসযাত্রীটির বলেন, সদরঘাট থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারালে চালক সেটিকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে যাত্রীরা আহত হন।