মানিকগঞ্জের হরিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত জানে আলম (৩৫) উপজেলার আন্ধারমানিক গ্রামের হাজী সোলায়মান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম তাকে এ সাজা দেন বলে জানান হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম।
ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে হরিরামপুরের বিভিন্ন স্থানে অতিথি পাখি শিকার করছিলেন আলম। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আন্ধারমানিকগঞ্জ বাজার থেকে শিকার করা পাখিসহ আলমকে আটক করে।
তিনি বলেন, ‘এ সময় আলমের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে পাঁচটি মৃত পাখি ও একটি এয়ারগান জব্দ করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।’
