জয়পুরহাটের কালাইয়ে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২২:৪৬
জয়পুরহাটের কালাইয়ে একই স্থানে বিএনপির দুই প্রার্থী সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
 
জানা গেছে, জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী আগামীকাল শনিবার সকাল ১০টায় বাসষ্ট্যান্ড চত্বর এলাকায় নির্বাচনী পথসভা আহ্বান করেছে।বিএনপির মনোনীত প্রার্থীর নাম সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
 
একই সময়ে একই স্থানে এই দুই প্রার্থী নির্বাচনী পথসভা আহ্বান করায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। এই আশংকায় কালাই উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভা এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন।
 
১৪৪ ধারা জারির বিষয়টি  মাইকে প্রচার করা হয়েছে।