গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২২:৫৪
গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মীরেরবাজার এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপন চন্দ্র মন্ডল (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সমরসিংহ এলাকার সূর্যমোহন মন্ডলের ছেলে। অপরজন অজ্ঞাত (৩২)।
 
জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই ফাইজুর রহমান জানান, স্বপন ওই যুবককে নিয়ে মোটরসাইকেলে করে মীরেরবাজার থেকে বাড়ি ফিরছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের মীরেরবাজার রেলক্রসিং এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই যুবক মারা যায়।
 খবর পেয়ে লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।