কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বরখাস্ত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২৩:০৯
কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিফতাউল হোসেন প্রমুখ।