জয়পুরহাটে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ০৯:৫২
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী ও বিদ্রোহী মেয়র প্রার্থীর একই স্থানে সভা ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 
 
শনিবার সকাল ৬টা থেকে কালাই বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা শুরু হয়। এটা বলবৎ থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 
জানা গেছে, পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার শনিবার সকাল ১০টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় পথসভার অনুমতি চেয়ে থানায় আবেদন করেন।
 
অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার একই স্থানে একই সময়ে সভার অনুমতি চেয়ে আরেকটি আবেদন করেন। তাই আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতির আশঙ্কায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।