‘অগ্রগতির জন্য সমতা: রাজনীতিতে নারী’ শীর্ষক মতবিনিময় সভা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

‘অগ্রগতির জন্য সমতা: রাজনীতিতে নারী’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা সোমবার রাজশাহী মহানগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর জয়ে সবার জয়, ইউএসএআইডি, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ও ইউকেএইড’ এ মতবিনিময় সভার আয়োজন করে। ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভাগীয় ম্যানেজার আফসানা বেবীর সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্থানীয় দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সাংবাদিক রাশেদ ইবনে ওবায়েদ রিপন, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন রেজা ফেন্সি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিসিডির যুগ্ম পরিচালক শাহানা পারভীন।