গাইবান্ধায় জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৩০

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৭:২০
গাইবান্ধা জেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, মাদক, মারামারি ও পারিবারিকসহ বিভিন্ন মামলায় বাকি ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।