ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার একটি নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার একটি নির্জন স্থান ওই নারীর গলিত লাশটি পড়ে থাকতে দেখতে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিকালে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অজ্ঞাত পরিচয়ে ওই নারীর পড়নে কিছুই ছিল না। ৭-৮ দিনের আগের লাশটি পঁচে যাওয়ায় তার বয়স অনুমান বা শরীরের আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।
কয়েকদিন আগে দুবৃর্ত্তরা নির্জন স্থানে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে ওসি মনিরুল ইসলাম জানান।
