জামালপুর জেলার মেলান্দহে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সফিক জাহেদী রবিনকে দ্বিতীয়বারের মতো জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আল ইমরান।
এর আগের দিন মেয়র প্রার্থী সফিক জাহেদী রবিনকে ১০হাজার টাকা এবং বিএনপির মেয়র প্রার্থী হাজি দিদার পাশাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
