ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রকে নওগাঁয় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের ঐতিহাসিক প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে সামাজিক সংগঠন একুশে পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, সাবেক সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, উপদেষ্টা তৌহিদ আহমেদ, কবি আতাউল হক সিদ্দিকী, রফিকুদ্দৌলা রাব্বি, সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
