লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৭:১৭
 
নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের রাজমিস্ত্রী ইকরাম মল্লিকের ছেলে।
 

মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান জানান, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। শরীরের একাংশ পুড়ে যায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১০টায় মঙ্গলহাটা ঈদগাহে জানাজা শেষে মঙ্গলহাটা কবরস্থানে দাফন করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. কামরুজ্জামান তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।