আশুলিয়ায় নারী ও যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

 

সাভারের আশুলিয়ার পৃথক স্থান থেকে এক নারী ও যুবকের খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এর মধ্যে একটি ড্রেন থেকে নারীর মাথা ও পা এবং মহাসড়কের পাশ থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার আল-আমিন মাদ্রাসার পাশের একটি ড্রেনে এক নারীর মাথা ও পা দেখতে পায় স্থানীরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে খণ্ডিত মাথা ও পা উদ্ধার করে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, অজ্ঞাত এক নারীর খণ্ডিত মাথা ও বাম পা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ডেইরি গেটের সামনে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।